চলে গেলেন শেফালী রায়, মরণোত্তর দেহদান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
ছোটবেলায় মায়ের সাথে অভিজিৎ রায়
অধ্যাপক ড. অজয় রায়ের স্ত্রী ও প্রয়াত বিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায়ের মা শেফালী রায় বৃহস্পতিবার ভোর ৬ টায় মারা গেছেন। ২০১৫ সালে ধর্মান্ধ মৌলবাদীদের হামলায় নিহত লেখক অভিজিৎ রায়ের মতো শেফালী রায়ও মরণোত্তর দেহদান করেছেন বলে জানা গেছে।
অভিজিৎ রায়ের মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়েছিলো ২০১৫ সালে। গতকাল দেহদান করা হলো তার মায়ের, ঢাকার আদ-দ্বীন হাসপাতালে। এই হাসপাতালে স্বেচ্ছায় দেহদানের এটা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ঘটনা।
দীর্ঘদিন অসুস্থতার পর বৃহস্পতিবার জীবনাবসান হয় শেফালী রায়ের। তিনি একুশে পদকপ্রাপ্ত, মুক্তিযোদ্ধা, অধ্যাপক ও লেখক অজয় রায়-এর স্ত্রী। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বইমেলা থেকে বের হবার পর ধর্মান্ধ মৌলবাদীদের চাপাতির আঘাতে মৃত্যুবরণ করেন তাদের ছেলে বিজ্ঞান লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায়। গুরুতর আহত হন তার স্ত্রী বন্যা আহমেদও। তখন অভিজিতের মা অসুস্থ শেফালী রায়কে দেখতেই দেশে এসেছিলেন তারা। তবে ছেলে অভিজিৎ রায় খুন হওয়ার পর মানসিকভাবে আরো ভেঙে পড়েছিলেন শেফালী রায়।
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক